আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করেন।
বিবৃতিতে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলা হয়, দেশের সব সম্প্রদায়ের মানুষ সীমিত সাধ্যের মধ্যে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করে। এটাই আমাদের ঐতিহ্য, তা ভবিষ্যতেও বহমান থাকবে।
বিবৃতিতে ঈদের আগেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি দাবি করে তারা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতন বন্ধের দাবিও জানানো হয়।