নিজে প্রাণ দিয়ে ৫ পর্যটককে বাঁচালেন কাশ্মীরি গাইড

পর্যটকের জীবন বাঁচাতে প্রাণ দিলেন জম্মু-কাশ্মীরের এক গাইড। এ ঘটনায় বেঁচে যায় ৫ পর্যটক।

আনন্দবাজার জানায়,শুক্রবার সন্ধ্যায় পহেলগামে লিডার নদীতে র‌্যাফটিং করার প্রস্তুতি নিচ্ছিলেন ওই ৫ পর্যটক। তারা ছিলেন তিন জন স্থানীয় এবং পশ্চিমবঙ্গের এক দম্পতি।

নদীতে আচমকা ঝোড়ো হাওয়ায় উল্টে যায় নৌকো। এতে পানিতে পড়ে যান ৫ পর্যটক। সেই সময় নিজের জীবনের পরোয়া না করে নদীতে ঝাঁপ দেন পেশাদার গাইড রউফ আহমেদ দার।

পর্যটকদের সাক্ষাৎ মৃত্যু থেকে বাঁচালেও বাঁচতে পারেননি তিনি। রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ রউফকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হয়নি।

শনিবার গাইড রউফের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পরে ৩২ বছরের রউফের দেহ পরিবাররের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে রউফের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন।

রউফের এমন সাহসিকতার প্রশংসা করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। শোক জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও।