ভারতের প্রচারে চূড়ান্ত ব্যস্ত ক্যাটরিনা কাইফ ও সালমান খান। আর মাত্র তিনদিন পরই মুক্তি পাবে ক্যাট-সালমন অভিনীত ভারত।
এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই সিনেমায় অভিনয় করার কথা ছিল প্রিয়াংকা চোপড়ারও। কিন্তু তখন নিক জোনাসের সঙ্গে বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় তিনি সিনেমা থেকে বেরিয়ে আসেন।
কিছুদিন আগেই প্রিয়াংকা প্রসঙ্গে সালমান বলেছিলেন, বিয়েটাই ওর কাছে মুখ্য। এই কারণে বলিউডের একাংশের তোপের মুখে পড়েন তিনি।
সকলেই তার এই ঔদ্ধত্যের সমালোচনা করেছিল। এবার সালমনের পাশে দাঁড়ালেন ক্যাটরিনা কাইফ। একটি ইন্টারভিউতে তিনি বলেন, ‘সালমান একটু নুন মিশিয়ে কথা বলতে ভালোবাসেন। তার ভক্তরা সকলেই জানেন। সবকথা এতটা গুরুত্ব সহকারে না নিলেও চলত। এছাড়াও ও মজা করতে খুব ভালোবাসে’।
ক্যাটরিনা আরও বলেন, এই সিনেমায় দিশা পাটানি, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার, তব্বুর মতো অভিনেতারা রয়েছেন। শ্যুটিংও ছিল মজা-আনন্দে ভরপুর। তাই প্রিয়াংকা না থাকাতেও কোনও অসুবিধে হয়নি।’
সূত্র: বলিউড হাঙ্গামা