শাহজালালে ৮০০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০০ গ্রাম স্বর্ণসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে।  গতকাল রবিবার ভোর সাড়ে ৫টায় কুয়ালালামপুর থেকে বিজি ০০৮৭ নম্বর ফ্লাইটে করে আসা সেলিম নামে ওই যাত্রীকে আটক করা হয় বলে জানান কাস্টমস শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক সহিদুল ইসলাম। তিনি জানান, সেলিমের পায়ুপথ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৮০০ গ্রাম এবং মূল্য আনুমানিক ৪০ লাখ টাক