রবিবার রাতে শো শেষে ফেরার পথে হোটেলের বাইরে ফ্যানেদের হাতে আক্রান্ত হলেন মাইলি সাইরাস। সঙ্গে ছিলেন স্বামী লিমা হেমসওয়ার্থ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হোটেল থেকে বেরোনর পথে একদল যুবক তাকে ঘিরে ধরে। হঠাৎ করেই এক ভক্ত তার চুল ধরে টানে। পরক্ষণেই অন্যএকজন তাকে জাপ্টে ধরে চুমু খাওয়ার চেষ্টা করে। এমনকী ওই ব্যক্তি জোর করে সরিয়ে দেন মাইলির নিরাপত্তারক্ষীকেও।
রবিবার বার্সেলোনায় প্রিমাভেরা সাউন্ড ফেস্টিভ্যালে গান করেন মাইলি। সেখান থেকে বেরিয়ে আসার পথেই এমন বিপত্তি। তবে বিষয়টি নিয়ে মাইলি বা তার স্বামী কেউই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি।