নতুন সুপার কার চালিয়ে ভাইরাল রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোর নানা সখের অন্যতম নতুন মডেলের গাড়ি কেনা। তার সংগ্রহে আছে অসংখ্য গাড়ি। সেই তালিকায় এবার যোগ হলো সুপার কার ‘ম্যাকলরেন সেনা’। রোনালদোর এই গাড়ি চালোনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আগে শোনা গিয়েছিল বিশ্বের সব থেকে দামি গাড়ি বুগাত্তি লা ভইতুর নোরে কিনেছেন ইউভেন্তুস তারকা রোনালদো। কিন্তু গাড়ি প্রস্তুতকারি সংস্থা বুগাত্তি বা রোনালদো কেউই স্বীকার করেননি সেই খবরের সত্যতা।

ইতিমধ্যেই পর্তুগাল অধিনায়কের সংগ্রহে ঠাঁই পেয়েছে আছে রোলস রয়েস ফ্যান্টম, মার্সিটিস সি ক্লাস স্পোর্টস কুপ, অ্যাস্টন মার্টিন ডিবি ৯, ল্যাম্বার্গিনি অ্যাভেন্টাডোর এলপি ৭০০-৪, ম্যাকলরেন এমপি৪ ১২সি ও বেন্টলে কন্টিনেন্টাল জিটিসি স্পিডে, ফেরারি, অডির দামি সংস্করণের গাড়ি। এবার সেই তালিকায় যোগ হল প্রায় ৭ কোটি টাকা দামের ম্যাকলরেন সেনা।

ব্রাজিলের বিখ্যাত ফর্মুলা ওয়ান গাড়ি চালক আয়ারটন সেনার নামে ম্যাকলরেন তাদের গাড়ির নাম রেখেছে ম্যাকলরেন সেনা। সীমিত সংস্করণের এই স্পোর্টস কার চালানোর ভিডিও ও গাড়ির সামনে পোজ দেওয়া ছবি পোস্ট করেছেন রোনালদো। ইতিমধ্যেই সেই ভিডিও দেখা হয়েছে কোটির কাছাকাছি।