ভারতের দারুল নউলুম দেওবন্দ কর্তৃপক্ষ জানিয়েছে ঈদে কোলাকুলি ইসলামের দৃষ্টিতে ভালো নয়।
দেওবন্দের ধর্মীয় নেতারা বলেন, যদি কেউ কোলাকুলি করতে আসেন তাহলে তাকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে তা থেকে বিরত রাখতে হবে।
ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের দেওবন্দ কর্তৃপক্ষের দেওয়া এমন ফতোয়া ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
পাকিস্তানের এক ব্যক্তি এ বিষয়ে প্রশ্ন তুললে তারা এ ফতোয়া দেন।
তবে দীর্ঘদিন পর কারু সঙ্গে দেখা হলে কোলাকুলি করা যাবে বলে জানান তারা।
খবর ইন্ডিয়া টুডে।