বাংলা সিনেমায় অভিষেক হচ্ছে এই ভোজপুরী অভিনেতার

কিছুদিনের মধ্যেই শ্যুটিং শুরু হবে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের রিক্সাওয়ালার। মূল চরিত্রে অভিনয় করছেন ভোজপুরী অভিনেতা অবিনাশ দ্বিবেদী।

অবিনাশ থিয়েটারের মানুষ। তবে বেশ কিছু বিজ্ঞাপন এবং ভোজপুরী সিনেমায় অভিনয় করেছেন তিনি। অবিনাশ অভিনীত চরিত্রের নাম মনোজ।

রিক্সাওয়ালা দিয়েই বাংলা সিনেমায় ডেবিউ হচ্ছে তার। এছাড়াও আরও দুই চরিত্রে দেখা যাবে কস্তূরী চক্রবর্তী এবং সঙ্গীতা সিনহা।

বৃষ্টির মওশুমেই এই সিনেমার শ্যুটিং শুরু শহর কলকাতায়। হাতে টানা রিক্সা তো থাকছেই, এছাড়াও থাকছে পুরনো কলকাতার নস্ট্যালজিয়া।