‘দীপবীর’ ও ‘রণলিয়া’ জুটিকে একসঙ্গে কবে সিনেমার পর্দায় দেখা যাবে এনিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। অনেকই চান এই দুই জোড়ি একসঙ্গে কাজ করুন।
যারা তাদের একসঙ্গে দেখতে চান, সেই ভক্তদের জন্য সুখবর। তবে সিনেমার পর্দায় নয়, রণবীর-দীপিকা, রণবীর-আলিয়া জুটিকে একসঙ্গে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন কনসার্টে।
জানা যাচ্ছে, রণবীর-দীপিকা, রণবীর-আলিয়া একসঙ্গে আমেরিকা সফরে যাচ্ছেন। আমেরিকার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত কনসার্টে তাদের সিনেমার হিট গানে পারফর্ম করবে এই দুই জুটি।
এধরনের অনুষ্ঠান এই প্রথমবার হতে চলেছে। সারা বিশ্বে ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্যই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। তবে রণবীর-দীপিকা ও রণবীর-আলিয়া জুটিকে একসঙ্গে দেখার জন্য মার্কিন মুলুকের মানুষজনকে অপেক্ষা করতে হবে আরও একটি বছর।
এবছর এরা ৪ জনেই তাদের সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত, তাই এবার কোনওভাবেই এই সফর সম্ভব হচ্ছে না। আগামী বছর হতে চলেছে ‘দীপবীর’ ও ‘রণলিয়া’ জুটির ইউএস কনসার্ট।
সূত্র: বলিউড হাঙ্গামা