পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে একক সংগীতানুষ্ঠানে গান গেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার এ অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করেন।
তিনি অনুষ্ঠানে তার গায়ক হওয়ার স্বপ্নের কথা জানান। তিনি বলেন, ভবিষ্যতেও সুযোগ পেলে টিভিতে গান গাইবেন।
প্রায় পৌনে এক ঘণ্টার অনুষ্ঠানে কয়েকটি গান গেয়ে শোনান প্রতিমন্ত্রী।
আজম খান, আইয়ুব বাচ্চু, দেশাত্মবোধকসহ কয়েকটি গান শোনান জুনাইদ পলক।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরেক গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে বলেন।
তিনি বলেন, সাধারণ কৃষক পরিবারে আমার জন্ম। আমি শৈশবে স্বাধীনভাবে ঘুরেছি। আমার মা-বাবা আমাকে স্বাধীনতা দিয়েছে।
শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, এইএচএসির পরে আমি স্বপ্ন দেখতাম রকস্টার হব। এরপর বাবার মৃত্যু হয় এবং তিনি ছাত্রলীগ ও পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ফলে গান গাওয়ার সুযোগ আর ঘটেনি।
ব্যস্ততার মধ্যেই গান তাকে শক্তি দেয় বলেও তিনি জানান।