ইন্টারনেটের বিকল্প কিছু টরেন্ট ডাউনলোডার

পার্সন টু পার্সন (পিটুপি) ফাইল শেয়ারিং বর্তমানে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিতেই গড়ে উঠেছে বিভিন্ন টরেন্ট শেয়ারিং ওয়েবসাইট, যেগুলো থেকে ফাইল ডাউনলোড করা হয়ে থাকে। টরেন্ট ফাইল ডাউলোডের জন্য প্রয়োজন পড়ে বিশেষ এক ধরনের সফটওয়্যার, যাকে টরেন্ট ক্লায়েন্ট বলা হয়। এই কাজে ইউটরেন্ট নামক সফটওয়্যারটি তুমুল জনপ্রিয়। তবে সম্প্রতি বিট টরেন্ট নামের কোম্পানির কাছে সফটওয়্যারটি বিক্রি হয়ে যাওয়ার পর এটিতে বিজ্ঞাপন প্রদর্শনের মাত্রা বেড়েছে কয়েক গুণ। তাই অনেকেই সফটওয়্যারটির বিকল্প খুঁজছেন। তাদের কাজটি সহজ করে দিচ্ছে টেকশহরডটকম।

 

কিউবিটটরেন্ট

অনেকটা ইউটরেন্টের মতো দেখতে এ সফটওয়্যারের ইন্টারফেস। ওপেন সোর্স সফটওয়্যারটি আপনাকে বিজ্ঞাপনমুক্ত ব্যবহারের অভিজ্ঞতা দেবে। সফটওয়্যারটিতে সরাসরি টরেন্ট ডাউনলোডের পাশাপাশি ম্যাগনেট লিংক যোগ করা, নতুন তৈরি করাসহ নতুন অনেক সুবিধা মিলবে।

যারা বিভিন্ন, তবে একসঙ্গে অনেক ফাইল ডাউনলোড দিলে সেøা হয়ে যাওয়া কিংবা ল্যাগের মতো বাজে অভিজ্ঞতায় পড়তে হতে পারে।

 

টিক্সটি

যারা সফটওয়্যারকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য এটি উপযুক্ত। এই সফটওয়্যার রেগুলার ফিচারগুলোর পাশাপাশি নিজেদের মতো করে সাজানোর অনেক ফিচার থাকছে।

 

ট্রান্সমিশন

এখানে কোনো বিজ্ঞাপন দেখায় না। তবে এই সফটওয়্যার পারফরম্যান্স ইউটরেন্টের চেয়ে কিছুটা ধীরগতির।

ট্রিবলার

এই টরেন্ট ডাউনলোডারের ডাউনলোডের পাশাপাশি সরাসরি সার্চও করা যাবে টরেন্ট ফাইলের। এর পাশাপাশি এটিতে অধিক নিরাপত্তার কিছু ফিচারও যুক্ত করা হয়েছে।