ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন মাশরাফী

ভয়াবহ হয়ে ওঠা জেসন রয় ও জনি বেয়ারস্টো জুটিতে ফাটল ধরালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ১২৮ রানে প্রথম উইকেট হারালো ইংল্যান্ড। ২০তম ওভারের বেয়ারস্টোকে উইকেট ছাড়া করেন নড়াইল এক্সপ্রেস। শর্ট কভারে দারুণ এক ক্যাচে বড় অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ।

উইকেট ছাড়ার আগে ৫০ বলে ছয় চারে ৫১ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো।

পাঁচ ওভার পর্যন্ত রয়েসয়ে ব্যাট চালালেও সময়ের সঙ্গে মারমুখো হয়ে ওঠেন রয় ও রেয়ারস্টো। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের ভিত পেয়েছে স্বাগতিক দল।

ওপেনিং জুটির মারমুখী ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভারেই একশো রান পেরিয়ে যায় ইংল্যান্ড। দাপটের সঙ্গে ব্যাট চালাতে থাকা রয়কে ভালোভাবে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন রেয়ারস্টো। তবে অর্ধশতকের পর তাকে আর বেশি এগুতে দিলেন না মাশারাফী। তিন নম্বরে নেমে রয়ের সঙ্গে জুটি গড়েছেন জো রুট।