ঈদের বাড়তি আনন্দ জোগাতে মেহেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল ফানুস উৎসব। স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ (স্বপ্ন পরিবার) এ উৎসবের আয়োজন করে। গত শনিবার রাতে উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আলাকামা সিদ্দিকি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সভাপতি শিল্পপতি জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তুহিন আরন্য। অনুষ্ঠানে এক হাজার তরুণ-তরুণী তাদের স্বপ্নের কথা লিখে ফানুস উড়িয়ে বর্ণিল করে মেহেরপুর আকাশ।