কেদারনাথ এবং সিম্বা সিনেমার সাফল্য বলিউডে শক্ত অবস্থানে নিয়ে গেছে সারা আলী খানকে। এর মধ্যে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে সরগরম বলিপাড়া।
আসলে সুশান্তের সঙ্গে কতটুকু সিরিয়াস সারা? এর মধ্যে নিজের প্রেম নিয়ে একের পর এক হতাশা ব্যক্ত করেছেন ২৩ বছর বয়সী এ অভিনেত্রী।
‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলী খানের সামনে সারা বলেছিলেন, হালের সেনসেশন কার্তিক তার ক্রাশ, তার সঙ্গে ডেটে যেতেও রাজি। এদিকে রণবীর কাপুরকেও তিনি বিয়ে করতে রাজি কিন্তু তার সঙ্গে ডেটে যেতে রাজি না।
রাজপুতের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠলেও সারা দাবি করছেন তিনি সিঙ্গেল। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি বীর পাহারিয়ার সঙ্গেও তিনি ডেট করছেন বলে জানান।
সারা বলেন, একমাত্র পাহারিয়ার সঙ্গেই আমি ডেট করেছি। এখন পর্যন্ত আমার কোনো বয়ফ্রেন্ড নেই।
নিজের প্রেম নিয়ে একেক সময় একেক দাবি নিয়ে হাজির হচ্ছেন সাইফ কন্যা। তবে সুশান্ত রাজপুতকে পাত্তা দিচ্ছেন না তিনি!