‘তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য হতাশাজনক’

গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে দলটির নেতারা বলেছেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে জনমনে হতাশা তৈরি হয়েছে। সংকট উত্তরণে জরুরি ভিত্তিতে সর্বাত্মক রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ সব কথা বলেন।