চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (৮৯) চলতি মাসের শেষ দিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। তার বিশেষ সহকারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত মাসের ২১ তারিখ তাকে (এরশাদ) রক্ত দেওয়ার পর অবস্থা কিছুটা ভালো ছিল। বর্তমানে তিনি একটু দুর্বল হয়ে পড়েছেন। এ কারণে আবারও তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘স্যার একই অবস্থায় আছেন, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। বয়সের কারণে কথা জড়িয়ে আসে। তবে কাউকে চিনতে সমস্যা হচ্ছে না। তার পাশে লোকজন থাকলে একটু হাশিখুশি থাকেন।’