মোর্শেদ খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বেসরকারি এবি ব্যাংকের ৩৮৩ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোর্শেদ খানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. সামছুল আলম ইমিগ্রেশন পুুলিশের বিশেষ পুলিশ সুপার বরাবর চিঠি পাঠিয়ে এই নিষেধাজ্ঞা দেন।

তিনি জানান, প্রতারণা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে এম মোর্শেদ খান এবি ব্যাংকের মহাখালী শাখা থেকে ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাৎ করেন। ইতিমধ্যে এ বিষয়ে মামলা হয়েছে।