নাটোরে জেলা ক্রীড়া সংস্থার চেক প্রদান

নাটোরে অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মাঝে এককালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে চেকগুলো প্রদান করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রদত্ত অনুদানের চেকগুলো জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রদান করা হয়।