যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এআইইউবি রোবটিক ক্রু

যুক্তরাষ্ট্রের ওটাহতে মঙ্গল মরুভূমি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০১৯-এর চূড়ান্ত পর্বে অংশ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের দল এআইইউবি রোবটিক ক্রু (এআরসি)। গত ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলা এ প্রতিযোগিতা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণাধর্মী আন্তর্জাতিক পর্যায়ের একটি প্রকল্প।
বাছাই পর্বে ১৩ দেশের প্রতিনিধিত্বকারী মোট ৮৪টি দল প্রাথমিক পর্যায়ে অংশ নেয়, যার মধ্যে বাংলাদেশের ছিল ৫টি। এআইইউবি রোবটিক ক্রু পৃথিবীতে ১৮তম, এশিয়া থেকে অংশ নেওয়া দলের মধ্যে চতুর্থ এবং বাংলাদেশের শীর্ষ দুই দলের মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করে। বিজ্ঞপ্তি