‘বৃষ্টির কারণে আকর্ষণ হারাচ্ছে বিশ্বকাপ’

বিশ্বকাপে এখন পর্যন্ত ২৩টি ম্যাচের মধ্যে তিনটিই ভেসে গেছে বৃষ্টিতে। বিরূপ আবহাওয়ার কারণে ইংল্যান্ডে এবারের বিশ্বকাপ প্রত্যাশা অনুযায়ী আকর্ষণীয় হচ্ছে না বলে মনে করেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর।

সবশেষ মঙ্গলবার বৃষ্টির কারণে ব্রিস্টলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এর আগে পাকিস্তান-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়ে যায়। পয়েন্ট ভাগাভাগি করতে হয় ম্যাচগুলোতে। এতে করে টুর্নামেন্টের আকর্ষণ কমছে বলে মনে করেন শশী।

টুইটারে তিনি লিখেছেন, “এরই মধ্যে তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ২০১৯ বিশ্বকাপ প্রত্যাশা অনুযায়ী আকর্ষণীয় হচ্ছে না।...তাদের (ইংল্যান্ডের) গ্রীষ্মকাল দিন দিন দিন বর্ষকালে পরিণত হচ্ছে!”