দাতব্য কাজে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের সুনাম রয়েছে। সম্প্রতি ঋণে ডুবে থাকা কৃষকদের সাহায্যে এগিয়ে এসে নতুন নজির স্থাপন করেছেন।
তিনি বিহারের ২১শ’ কৃষকের ব্যাংক ঋণের মিটিয়ে দিলেন। আর বলিউড শাহেনশাহর এই মানবিকতায় মুগ্ধ দরিদ্র কৃষকেরা।
নিজের ব্লগে এ কথা জানিয়েছেন অমিতাভ। তিনি লেখেন, “প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করলাম। বিহারের ২১শ’ কৃষকের ব্যাংক লোনের টাকা ওয়ান টাইম সেটলমেন্টের মাধ্যমে মিটিয়ে দিলাম। এই কৃষকদের কয়েকজনকে বাসভবনে ডেকে শ্বেতা ও অভিষেকের হাত দিয়ে তাদের হাতে ঋণশোধের কাগজপত্র তুলে দেওয়া হলো।”
বিহারের কৃষকদের ঋণ পরিশোধে এগিয়ে আসার খবর সম্প্রতি নিজের ব্লগে লিখেছিলেন অমিতাভ।
বছরখানেক আগেও উত্তর প্রদেশের ১ হাজার কৃষকের ঋণ মিটিয়ে দিয়েছিলেন বিগ বি। এরপরে পুলওয়ামার জঙ্গি হামলায় পরিবারদের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন অমিতাভ।
এই নায়ককে সর্বশেষ দেখা গেছে ‘বদলা’ সিনেমায়। শাহরুখ খানের প্রযোজনায় আরও ছিলেন তাপসী পান্নু। ‘পিংক’-এর পর অমিতাভ ও তাপসীর এটি দ্বিতীয় সিনেমা। আয় করেছে ১০০ কোটি রুপির মতো।
বর্তমানে হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতীয় একটি সিনেমা অমিতাভের হাতে রয়েছে।