বালির বিচে হট বিদ্যা!

বালিতে বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সেখানকার সব অনবদ্য ছবি পোস্ট করে ইন্টারনেটে ঝড় তুললেন বিদ্যা। তাকে গ্ল্যামারাস লুক দেখে রীতিমতো ঈর্ষা করেছেন অন্যান্য অভিনেত্রীরা।

ইনস্টাগ্রামে বালি ভ্যাকেশনের ছবি আপলোড করেছেন বিদ্যা। মেরুন বিচ ড্রেসে সমুদ্রের স্রোতে পা ডুবিয়ে বিদ্যার উচ্ছ্বসিত হওয়ার মুহূর্ত ধরা পড়েছে সেই ছবিতে।

তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আনন্দ...জীবন্ত...খুশি...সূর্যের তাপে মজা...খাঁটি মজা।’

বিদ্যার পোস্ট দেখে অনেকেই তার অনবদ্য কেয়ারফ্রি লুকের প্রশংসা করেছেন। দাপুটে এই অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, অদিতি রাও হায়দরি ও একতা কাপুরের মতো সেলিব্রিটিরা।

আর সোনাক্ষী সিনহা ঈর্ষার সুরে রসিকতা করে লিখেছেন, ‘তোমার সঙ্গে আমায় কেন নিয়ে গেলে না?’

সূত্র: ইন্ডিয়ান টাইমস