স্পিলবার্গের নতুন সিরিজ, দেখা যাবে শুধুই রাতে!

‘ইটি’ এবং ‘জস’ -এর মতো ব্লকবাস্টার যার মাথা থেকে বেরিয়েছে, সেই স্টিফেন স্পিলবার্গ এবার আনছেন নতুন হরর সিরিজ।

উল্লেখযোগ্য বিষয় হল হাড় হিম করা এই ভয়ের সিরিজ দেখা যাবে শুধুমাত্র রাতে। মোবাইল ফোনের জন্য তৈরি এই সিরিজের গল্প লিখছেন স্পিলবার্গ নিজেই।

এই ভয়ের সিরিজের নাম দেওয়া হয়েছে ‘আফটার ডার্ক’। ১০ থেকে ১২টা এপিসোড থাকবে এই সিরিজে। কিউবি নামের একটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে ‘আফটার ডার্ক’-এর।

জানা গিয়েছে ‘আফটার ডার্ক’ তখনই দেখা যাবে মোবাইল ফোনটি যেখানে রয়েছে, তার আশপাশ যদি অন্ধকার হয়। দিনের বেলা কোনও মতেই এই ওয়েব সিরিজের স্ট্রিমিং হবে না। মোবাইলে একটি ঘড়ি আসবে, যেটি রাত হতে আর কত দেরি, তা জানান দেবে। সকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্ট্রিমিং বন্ধ হবে ‘আফটার ডার্ক’-এর।