আনসার অ্যাকাডেমিতে প্রশিক্ষণার্থীর ঝুলন্ত লাশ

জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার অ্যাকাডেমি থেকে গতকাল বুধবার সকালে প্রশিক্ষণার্থী এক আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দীনবন্ধু বিশ্বাস (২৪) কুষ্টিয়ার কুমারখালীর নন্দীগ্রাম এলাকার বিমল কুমার বিশ্বাসের ছেলে।

কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল জানান, দীনবন্ধু বিশ্বাস আনসার অ্যাকাডেমিতে ৭০ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। গতকাল ছিল প্রশিক্ষণের ৫৯তম দিন। ভোরে অ্যাকাডেমিতে নাস্তার বিরতি দেওয়া হয়। এসময় দীনবন্ধু ৬ নম্বর ব্যারাকের দ্বিতীয়তলার পূর্ব পাশের টয়লেটে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। সহকর্মীরা তার খোঁজ না পেয়ে ওই টয়লেটে গিয়ে স্যানিটারি পাইপের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যর মামলা করা হয়েছে।