ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় দুই তারকা সাইমন সাদিক ও পরীমনি। বেশ কিছু ছবিতে তারা জুটি হয়ে কাজ করেছেন। আরও কিছু ছবি আছে নির্মাণাধীন। তার মধ্যে অন্যতম ‘বাহাদুরি’। শফিক হাসানের পরিচালনায় এই ছবিতে জমজমাট এক রসায়ন নিয়ে হাজির হবে ‘পুড়ে যায় মন’ খ্যাত জুটি।
ইতিমধ্যে ছবির ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। পরিচালক শফিক হাসান বলেন, ‘আমার ছবির কাজ প্রায় শেষ। সময় সুযোগ বুঝে ছবিটি মুক্তি দেব।’
সাইমন বলেন, ‘ছবির সব শুটিং, ডাবিং আগেই শেষ হয়েছে। এই ছবি দেখে দর্শকেরা শতভাগ বিনোদন খুঁজে পাবেন আশা করছি।’
রোমান্টিক ঘরানার ‘বাহাদুরি’ ছবিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান ও নবাগত মৌ খান। ছবিতে তাদের অংশের শুটিংও প্রায় শেষ।