বৃষ্টিতে ভাসল ভারত-নিউজিল্যান্ড লড়াই

আরো একটি ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। বৃহস্পতিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে টসটাও হতে পারেনি। পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে দুই দলকে। বিশ্বকাপে চার দিনের মধ্যে এ নিয়ে তিনটি ম্যাচই বৃষ্টিতে ভেসে গেল।

বৃষ্টিই এবারের বিশ্বকাপের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার রেকর্ড আগেই গড়ে ফেলেছিল ইংল্যান্ড বিশ্বকাপ। সংখ্যাটা এবার তিন থেকে বেড়ে চারে গিয়ে ঠেকল।

নটিংহ্যামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। কিন্তু টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। স্থানীয় সময় বেলা ৩টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তানই এখন পর্যন্ত সৌভাগ্য মান, যাদের কোনো খেলা পরিত্যক্ত হয়নি। অন্য সাত দলকেই বৃষ্টির খপ্পরে পড়তে হয়েছে। শ্রীলঙ্কার সর্বাধিক দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।

এদিন বৃষ্টির কারণে এক পয়েন্ট পাওয়ায় ৪ ম্যাচে ৩ জয়ে মোট ৭ পয়েন্ট নিউজিল্যান্ডের। টেবিলে সবার উপড়ে তাদের অবস্থান। আর ৩ ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে ‍তৃতীয় স্থানে নিউজিল্যান্ড।