আত্মহত্যা করেছেন অভিনেতা অপূর্বর ভাই

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ। জানা যায়, ১৩ জুন, বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার জানিয়েছেন, ভোররাতে তিনি মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নম্বর রোডের নিজ বাসায় আত্মহত্যা করেন। আমরা জেনেছি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

উল্লেখ্য, মিউজিকের সঙ্গে জড়িত ছিলেন দ্বীপ। সম্প্রতি প্রকাশ পায় তার ‘ভালোবাসি তোমায়’শিরোনামের গান। তিনি বিভিন্ন নাটক ও টেলিছবির আবহ সংগীতও করতেন।