ইসির জন্য ১৯২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ১৯২০ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এতে ইসির অন্তত ১১টি খাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

এরমধ্যে রয়েছে ছবিসহ ভোটার তালিকা, সংসদের উপনির্বাচন, স্থানীয় সরকারের সাধারণ ও উপনির্বাচন, স্মার্টকার্ড প্রদান, ২ বছর মেয়াদি পেপার লেমিনেটেড পরিচয়পত্র, ইভিএম প্রকল্পের আওতায় ৮২০০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয়, দেশি-বিদেশি প্রশিক্ষণ, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান, শূন্য থেকে ১৮ বছর বয়সী নাগরিকদের নিবন্ধন ও এনআইডি প্রদান, এনআইডি তথ্য যাচাই এবং ইসির উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থাপনার উন্নয়ন।

একাদশ সংসদ নির্বাচনের কারণে চলতি অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ইসির সংশোধিত বাজেট বরাদ্দ রয়েছে ৪৩৪৩ কোটি ১২ লাখ ২৩ হাজার টাকা।