সিলেট নগরীর সাগর দীঘিরপাড়ের আপন হাউজ ও আপন ব্লু টাওয়ারের মধ্যবর্তী খালি জায়গা থেকে গতকাল বিকেলে শাহিনা আক্তার (১৭) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই অঞ্জন দাস জানান, আপন ব্লু টাওয়ারের ১০ তলায় অবসরপ্রাপ্ত বৈমানিক মো. আখতারুজ্জামান ও চিকিৎসক হাসিনা মুন্নী দম্পতির ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করত শাহিনা। সে জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি গ্রামের আবদুল আহাদের মেয়ে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা অজয় জানান, শাহিনা ওই বাসায় ৬ মাস ধরে কাজ করছিল।