বিশ্বকাপ দুটি ম্যাচ খেলার পরই চোটের অজুহাতে আচমকাই আফগানিস্তান দল থেকে বাদ পড়ে ভীষণ মন খারাপ মোহাম্মদ শাহজাদের। এর মধ্যেই আসলো সুখের বারুতা। পুত্র সন্তানের বাবা হয়েছেন এই ওপেনিং ব্যাটসম্যান।
বিশ্বকাপ থেকে পড়া নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়ি পড়েছেন শাহজাদ। এমনকি ক্রিকেটকেই বিদায় জানিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
জীবনের কঠিন সময়টাতে দারুণ এক আনন্দের সংবাদ পেলেন শাহজাদ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বেড়ে ওঠা শাহজাদ বিয়ে করেছিলেন পাকিস্তানের পেশোয়ারে। স্ত্রীসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা এখন পেশোয়ারেরই বাসিন্দা। সন্তানের জনক হওয়ার খবর শাহজাদের ‘অশান্ত মন’কে হয়ত কিছুটা হলেও শান্ত করবে।