আফগানদের ব্যাটিংয়ে পাঠাল প্রোটিয়ারা

বিশ্বকাপে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে প্রোটিয়ারা।

বিশ্বকাপে একমাত্র এই দুই দলই এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকা চার ম্যাচ খেলে প্রথম তিনটিতেই হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে চার ম্যাচের তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। আর তিন ম্যাচ খেলে কোনো ম্যাচ না জেতা আফগানিস্তান এখনো পয়েন্ট শূন্য।

ইনজুরিতে ভোগা লুঙ্গি এনগিদি এ ম্যাচেও খেলতে পারছেন না। আফগানরা একটি পরিবর্তন এনেছে একাদশে। নাজিবুল্লাহর পরিবর্তে একাদশে এসেছেন আসগর আফগান।

একাদশ:

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, আইডেন মারকরাম, ফ্যাফ দু প্লেসি (অধিনায়ক), র‌্যাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেহলুকওয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, বিউরান হেন্ডরিক্স, ইমরান তাহির।

আফগানিস্তান: হজরতউল্লাহ জাজাই, নুর আলি জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, আফতাব আলম, হামিদ হাসান।