মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
নিজের বুদ্ধিবলে কর্মক্ষেত্রের সমস্যার সমাধান করতে পারবে। সম্পদ রক্ষায় আইনি ব্যবস্থা নিন। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
শিক্ষকরা আর্থিক সুবিধা পাবেন। আয় ও খ্যাতি বাড়বে। শ্বশুরবাড়িতে সম্মান বাড়বে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
আয় ও সম্মান বাড়ার যোগ আছে। আলোচনায় সব সমস্যার সমাধান হতে পারে। শরীরে অস্ত্রোপচার হতে পারে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
আইন ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। সরকারি সহযোগিতা পাওয়া কঠিন হবে। পরিবারে শান্তি থাকবে।
মিথুন : ২১ মে-২০ জুন
নতুন কাজ পাওয়ার সম্ভাবনা আছে। রোগের চিকিৎসা নিন। ওষুধে অর্থ ব্যয় হবে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
কর্মক্ষেত্রে ঝামেলামুক্ত থাকবেন। শিক্ষার্থীরা শিক্ষায় সাফল্য পাবে। ব্যয় বাড়বে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
ব্যবসায় প্রতিদ্বন্দ্বীরা খুবই তৎপর থাকবে। কর্মে বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। মিতব্যয়ী হোন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। নিজের কাজে আত্মীয়রা উপকৃত হবে। সঞ্চয় হবে না।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
কর্মক্ষেত্রে নিজ বুদ্ধিতে প্রতিষ্ঠা পেতে পারেন। ব্যয় বাড়বে। রোগ বাড়ার সম্ভাবনা আছে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কর্মে আশানুরূপ লাভ হবে। রোমাঞ্চ শুভ। কৌশলে পাওনা আদায় করুন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
কর্মক্ষেত্রে কাজের ভিড় থাকবে। বন্ধুরা কাজে সহযোগিতা করবে। অর্থ সঞ্চয় হবে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি নেই। তবে ভবিষ্যৎ ভালো হবে। বন্ধুদের দ্বারা কাজ উদ্ধার হবে। বিদেশ পাওয়ার ছাড়পত্র পাবেন।