ট্রাম্পকে পরামর্শ দিয়েই কোটি কোটি ডলার আয় মেয়ে ইভাঙ্কার

বাবার হোটেলে বিনিয়োগ করে এক বছরেই ৪০ লাখ ডলার আয় করে নিয়েছে মেয়ে। তিনি হচ্ছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডের ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য প্রকাশ করে। এ ছাড়া নিজের পোশাক ও গয়না ব্রান্ডের ব্যবসা থেকে ইভাঙ্কা আয় করেন আরও ১০ লাখ ডলার।

তবে ৩৭ বছর বয়সী ট্রাম্প কন্যা জুলাইতে ঘোষণা দিয়েছিলেন, তিনি ফ্যাশন ব্যবসা থেকে সরে আসছেন। হোয়াইট হাউসে বিতর্কিত ভূমিকা রাখায় প্রতিষ্ঠিত কয়েকটি ফ্যাশন হাউস ইভাঙ্কার পণ্য সরিয়ে নেওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায়।

২০১৮ সালের এক প্রতিবেদনে জানা যায়, বাবার ব্যবসায় বিনিয়োগ করেই শুধু নয় তাকে পরামর্শ দিয়েও বিপুল পরিমাণ অর্থ কামিয়ে নিচ্ছে মেয়ে। ট্রাম্পকে পরামর্শ দিয়ে ও উপদেষ্টা হিসেবে কাজ করে ইভাঙ্কা এবং তার স্বামী জ্যারেড কুশনার আয় করেছেন ১৩ কোটি ডলারও বেশি অর্থ।