বৃষ্টিতে বিঘ্নিত ভারতের ব্যাটিং আবার শুরু হয়েছে। বিশ্বকাপ লড়াইয়ে টস হেরে আগে ব্যাট করতে নামা ভারতের ইনিংস শেষ হওয়ার আগেই খেলা থামিয়ে দিয়েছিল বৃষ্টি। খেলা থামার আগে ৪৬.৪ ওভারে ৪ উইকেটে ৩০৫ রান করে ভারত।
এদিন ভারতের হয়ে দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল দারুণ শুরু করেন। রাহুল ৫৭ রানে ফিরলেও রোহিত তুলে নেন আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। ১১৩ বলে ১৪০ রান করেছেন এই ডানহাতি। ১৪টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা।
বৃষ্টিতে খেলা থামার আগে বিরাট কোহলি ৭১ ও বিজয় শংকর ৩ রান নিয়ে ব্যাট করছিলেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন হাসান আলি ও ওয়াহাব রিয়াজ।