স্বাগতিক ইংল্যান্ডের পরের ম্যাচ মঙ্গলবার দুর্বলতম আফগানিস্তানের সঙ্গে। সে ম্যাচে অধিনায়ক ইয়ন মরগান এবং ওপেনার জেসন রয়ের খেলা ইনজুরির কারণে অনিশ্চিত। মরগান খেলতে না পারলে জস বাটলারের হাতে উঠবে অধিনায়কত্বের আর্মব্যান্ড। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জস, ‘বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব দারুণ সম্মানের।’ তবে মরগান না খেললেও দলের মনোভাবের কোনো পরিবর্তন ঘটবে না বলে বাটলার জানিয়ে বলেন, ‘আমরা মরগানের অধীনে দীর্ঘদিন ধরে খেলছি। সে অসাধারণ। আমি সহঅধিনায়ক হিসেবে তার কাছ থেকে শেখার চেষ্টা করি। খেলা নিয়ে তার সঙ্গে প্রচুর আলোচনা হয়। সাধারণত আমাদের চিন্তা-ভাবনা প্রায় এক।’