ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু আজ

ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টারের জন্য তিন দিনের ভর্তি মেলা আজ সোমবার শুরু হচ্ছে। রাজধানীর ধানম-ি ৫ নম্বরে বিশ্ববিদ্যালয় চত্বরে বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও মেলা কমিটির চেয়ারম্যান আলী আজম।

মেলা উপলক্ষে যেকোনো বিষয়ে ভর্তি ফি ৩০ শতাংশ ছাড় এবং আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সহিদ আখতার হোসাইন, ট্রেজারার এ এস মাহমুদ, রেজিস্ট্রার আবুল বাশার খানসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারপারসন, কর্মকর্তা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।