‘পাকিস্তান ও ভারতের আরও ম্যাচ দরকার’

বিশ্বকাপে ফের ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পরও প্রতিবেশী দেশের বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলতে আগ্রহী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। তার দাবি, এতে ক্রিকেট ও সমগ্র ক্রীড়াজগতের বৃহত্তর স্বার্থে উন্নয়ন ঘটবে। রবিবার ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচের ফাঁকে সাংবাদিকদের কোরেশি বলেন, উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা প্রশ্নাতীত। পাকিস্তানে ক্রিকেটকে নতুন পরিচিতি দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রীড়া ক্ষেত্রের বৃহত্তর স্বার্থে এবং ক্রিকেটের কল্যাণসাধনে পাকিস্তান ও ভারতের মধ্যে আরও বেশি ম্যাচ খেলা দরকার।’

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আইসিসির কাছে আবেদন তোলে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সে আবেদনে শেষ পর্যন্ত সাড়া মেলেনি।