কঙ্গনাকে চুমু খেয়েছিলেন, মনে পড়ছে না শহীদের!

রেঙ্গুন সিনেমায় নায়িকা কঙ্গনা রনৌতের সঙ্গে চুম্বুনের দৃশ্য মনে করতে পারছেন না শহীদ কাপুর। সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো'তে এই বলিউড অভিনেতা এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এভাবে এড়িয়ে যান।

হিন্দুস্তান টাইমস জানায়, সিনেমার শুটিংয়ের ঘনিষ্ঠ দৃশ্যে বেশ মাখামাখি ছিলেন কঙ্গনা ও শহীদ, এমনটা গুঞ্জন উঠেছিল। তবে সিনেমার প্রচারণার জন্য এমনটা গুঞ্জন ছড়ানো হয়েছিল বলে তাদের দুজনের দাবি।

চ্যাট শো'তে শহীদ বলেন, “আমি আসলে কিছু মনে করতে পারছি না। কাদামাটির মধ্যে এ দৃশ্যটা শুটিং হয়। আমার কিছু মনে আসছে না।”

যদিও এর আগে আরেক শো'তে এ ব্যাপারে খোলাখুলিই বলেছেন কঙ্গনা। তিনি বলেন, “শহীদকে চুমু খাওয়া খুবই বিরক্তকর ছিল। কারণ তার গোঁফ ছিল ভয়ানক।”