নাগরিক তথ্য সংগ্রহ: রাজধানীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজধানীতে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহের চতুর্থ দিনে মঙ্গলবার খিলগাঁও, পল্টন, মতিঝিল, বাড্ডাসহ বিভিন্ন থানায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্ত অংশ নেন।

ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রাজধানীর ৫০ থানার  ৩০২ টি বিটে পুলিশের উদ্যোগে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তা বিধানের লক্ষ্যে থানা এলাকার বাড়ি, স্থাপনা, প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংরক্ষণ ও সিআইএমএস (সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়ার যুক্ত করা হচ্ছে।

মঙ্গলবার খিলগাঁও থানা পুলিশ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। থানার ওসি মশিউর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় থানার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। শাহবাগ থানার উদ্যোগে শাহবাগ এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শোভাযাত্রায় রমনা বিভাগের উপ- পুলিশ কমিশনার মো. মারুফ হোসেন সরদার, থানার ওসি আবুল হাসানসহ পুলিশ ও সাধারণ মানুষ অংশ নেন।

 পল্টন মডেল থানার উদ্যোগে পল্টন এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । শোভাযাত্রায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনসহ পুলিশ ও সম্মানিত নাগরিকগণ উপস্থিত ছিলেন । 

ডেমরা থানা পুলিশের উদ্যোগে বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে  উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সবুজবাগ থানা পুলিশের উদ্যোগে বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণা কার্যক্রম চালানো হয়। দক্ষিণ খান থানা পুলিশ বিট অফিসাররা নাগরিক তথ্য ফরম বিতরণ ও সংগ্রহ করেন। বাড্ডা থানা  পুলিশের উদ্যোগে বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে শোভাযাত্রা, উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

ভাটারা থানারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও রূপনগর থানা পুলিশের উদ্যোগে বাড়ির মালিকদের মধ্যে তথ্য ফরম বিতরণ ও সংগ্রহসহ পুলিশের  গৃহীত নানা সেবা সম্পর্কিত বিষয় নিয়ে  উঠান বৈঠকের আয়োজন করা হয় ।

বৈঠকে বিভিন্ন অপরাধী ও জঙ্গি সংগঠনের সদস্যরা বাড়ির মালিকের অজ্ঞাতে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে, কোন চুক্তি না করে বাড়ি ভাড়া নিচ্ছে কিনা এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয়।