প্রিয়তির ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগের তদন্ত করবে ইন্টারপোল

বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড খ্যাত মডেল মাকসুদা আক্তার প্রিয়তি ২০১৮ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে তাকে যৌনহেনস্থার অভিযোগ তোলেন। শুধু তাই নয়, ফেসবুক লাইভে সেই ঘটনা প্রকাশও করেন তিনি। বিষয়টি নিয়ে গত বছর তুমুল বিতর্ক হয়। প্রিয়তির হাত ধরে মিটু হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে বাংলাদেশেও।

এদিকে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে প্রিয়তির অভিযোগের ব্যাপারে তদন্ত করবে ইন্টারপোল।

টন্টনে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখা শেষে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়তি জানান, যৌন হয়রানির বিষয়ে আয়ারল্যান্ডের পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি৷ বিষয়টি তদন্ত করছে ইন্টারপোল৷ তবে, বাংলাদেশের মূলধারার গণমাধ্যম তার অভিযোগের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ থেকে দূরে থেকেছে বলেও দাবি করেন তিনি৷

ভিডিওতে দেখুন প্রিয়তির অভিযোগ-