‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’Ñ এ সেøাগানে ২২ জুন দেশব্যাপী পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এবার প্রায় চার লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল নগর ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৪৮৭ কেন্দ্রের মাধ্যমে ২৯৭৪ স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজরের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার ৯৫৫ শিশুকে নীল রঙের ১টি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৮ হাজার ৭০৪ শিশুকে ২টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মানবদেহে ভিটামিন এ ক্যাপসুলের উপকারিতা উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের সরবরাহকৃত এ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষা এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ।