সমাজসেবার আড়ালে শিশু চুরি করে যাচ্ছিল চেন্নাইয়ের একটি অনাথ আশ্রম। ২০ বছর ধরে ৩০০ বাচ্চা চুরি করে বিদেশে বিক্রি করে দিয়েছে তারা।
টাইমস অব ইন্ডিয়া জানায়, জঘন্য এই অপরাধের দায়ে মালয়েশিয়ান সোশ্যাল সার্ভিসেস নামে ওই অনাথ আশ্রমকে দোষী সাব্যস্ত করল চেন্নাইয়ের আদালত।
শিশুপাচার বিরোধী একটি এনজিও'র প্রতিষ্ঠাতা অরুণ ডোলে জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের অপহরণ করে তাদের বিদেশে পাচার করে দিয়েছে আশ্রমটি। বিদেশি পরিবার সেসব শিশুদের কিনে দত্তক নিয়ে নিয়েছে।
১৯৯৮ সালে চেন্নাইয়ের বাসিন্দা ফাতিমার সাড়ে তিন বছরের মেয়েকে অপহরণ করা হয়। জাবিন নামে ওই মেয়েটিকে অস্ট্রেলীয় দম্পতির কাছে বিক্রি করে দেয় আশ্রমটি। তার মতোই অনেক শিশুকে বিক্রি করে দেওয়া হয় যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস বা অস্ট্রেলিয়ায়।
ফাতিমার মতোই সন্তান হারানো অনেকগুলো পরিবার এতদিন ধরে লড়াই করে আসছিল। আশ্রমটিকে দোষী সাব্যস্ত করতে।