এক সপ্তাহ পরে জন্মদিন। তার আগে মালদ্বীপে ফুরফুরে সময় কাটাচ্ছেন অভিনেত্রী ও মডেল রুক্মিণী মৈত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অবকাশ যাপনের মুহূর্তও।
জি নিউজ জানায়, ইনস্টাগ্রামে মালদ্বীপের সমুদ্রে স্কুবা ডাইভিংয়ের ছবি শেয়ার করেছেন রুক্মিণী। তার সঙ্গে এই ট্যুরে আছেন দেব। প্রেমিকাকে সঙ্গ দেওয়ার পাশাপাশি আগামী ছবি ‘পাসওয়ার্ড’-এর রেইকিও সেরে ফেলছেন তিনি।
ইন্ডাস্ট্রিতে দেব-রুক্মিণীর প্রেম এখন ওপেন সিক্রেট। যদিও দুজনের কেউই একে অপরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। পরস্পরের ভালো বন্ধু বলে দাবি করে থাকেন তারা।
তবে বিষয়টি স্বীকার না করলেও তাদের প্রেমের কথা না জানার কেউ বাকি নেই। গত বছর জার্মানিতেও ছুটি কাটাতে গিয়েছিলেন দেব ও রুক্মিণী মৈত্র। সেই ছবি সামাজিকমাধ্যমে শেয়ারও করেছিলেন তারা।