রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বৈদ্যুতিক সাব-স্টেশনে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা ১১টা ৪০ মিনিটে লাগা এ আগুন বেলা সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত নয় মসজিদ সংশ্লিষ্টরা। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস বলছে, মসজিদসংলগ্ন মার্কেটের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা হবে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।