রাজধানীর মোহাম্মদপুর এলাকায় র্যাবের সঙ্গে গুলি বিনিময়ের সময় তানভীর আহমেদ অনিক (৩৬) নামে একজন নিহত হয়েছে।
র্যাবের পক্ষ থেকে পাঠানো বার্তায় অনিককে শীর্ষ সন্ত্রাসী গ্রুপ সেভেন স্টারের প্রধান বলে দাবি করা হয়।
বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে বসিলা গার্ডেন সিটির শেষ মাথায় এ ঘটনা ঘটে।
ওই সময় দুই র্যাব সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দেশি পিস্তল, বিদেশি রিভলবার ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে জানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।