রাজধানীর গ্রিনরোডে মেয়াদোত্তীর্ণ, নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয় করার অভিযোগে ১৬টি ওষুধের দোকান-মালিককে ২৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাজধানীর গ্রিন রোড ও এর আশপাশে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্বাধীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম দেশ রূপান্তরকে বলেন, অভিযান চলছে। অভিযান শেষ হওয়ার পর অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত আসামির বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, অবৈধভাবে ওষুধ বিক্রির অভিযোগে একটি দোকান সিলগালা করা হয়েছে এবং একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।