শিশু পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভেকেট মো. ফজলে রাব্বী মিয়া। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, শিশু পাচার ও শিশু শ্রম প্রতিরোধের পাশাপাশি শিশু অধিকার নিশ্চিত করতে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তবে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
সিপিডির নির্বাহী পরিচালক মোসলেমা বারীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক টুকু, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও গ্লোরিয়া ঝর্ণা সরকার বক্তব্য রাখেন।