‘বাংলাদেশ গর্বিত হতে পারে’

ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তুলেও অস্ট্রেলিয়ার কাছে শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে হারলেও তাতে মাশরাফী বিন মোর্ত্তজার দল গর্বিত হতে পারে বলে মনে করেন ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখালে শেষ পর্যন্ত ৪৮ রানে হারে বাংলাদেশ। ৩৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জবাবে ছেড়ে কথা বলেনি টাইগাররা। মুশফিকুর রহিমের সেঞ্চুরি, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের ইনিংস থামে ৩৩৩ রানে।

বাংলাদেশের এই রান তাড়ার লড়াকু মানসিকতার প্রশংসা করে টুইট করেছেন ভোগলে, “রান তাড়ায় উজ্জীবিত বাংলাদেশ। বল হাতে তারা অনেক রান দিয়ে ফেলেছিল। তবে তারা এই ম্যাচ নিয়ে গর্বিত হতে পারে। ম্যাচটিতে অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী ছিল।”