গোল করার পর পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর ট্রেড মার্ক উদযাপন কার না জানা। চোখ বুজলেই ভেসে ওঠে পর্তুগিজ এই ফরোয়ার্ডর উদযাপন ভঙ্গি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে নৈপুণ্য দেখানোর ম্যাচে বাংলাদেশ দলের পার্ট টাইম পেসার সৌম্য সরকারের উদযাপনও ছিল অনেকটা রোনালদো ঢঙের।
তাতেই রোনালদো-সোম্যকে এক করে ফেললো আইসিসি! যা হওয়ার তাই হয়েছে। ফুটবলের মহাতারকার সঙ্গে বাংলাদেশ দলের এই খেলোয়াড়কে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের মুখে পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
বৃহস্পতিবার নটিংহ্যামের টেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তিন উইকেট নেন বাংলাদেশের বোলার সৌম্য। ২১তম ওভারে অজি অধিনায়ক ও ওপেনার অ্যারন ফিঞ্চকে আউট করে কিছুটা রোনালদোর কায়দায় আনন্দে মেতে ওঠেন তিনি। এর পর পরই পরেই রোনালদো ও সৌম্যর ছবি পাশাপাশি পোস্ট করে আইসিসি টুইট করে আইসিসি। ক্যাপশনে লিখে দেওয়া হয়- “ভিন জগতের দুই তারকার একই রকম উদযাপন?”
সৌম্যর সঙ্গে রোনালদোর তুলনা মেনে নিতে পারছেন না তার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হাস্যোরসাত্মক মন্তব্য করছেন তারা।
একজন লিখেছেন, “হা হা হা...খুব ফানি...তবে রোনালদোর সঙ্গে তুলনা করবেন না। কারণ সে কিংবদন্তি।”
আরেকজন লিখেছেন, “আইসিসির কাছ থেকে খুব হাস্যোকর টুইট। বিড়াল বাঘের মতোই হাঁটে। এর মানে বিড়াল বাঘ নয়।”
আরেকজন লিখেছেন- “লজ্জা পাইলাম।” একজনের মন্তব্যটা এমন- “কী নির্বোধ।”