ইসমাঈল হোসেন বাতেন নামে এক কাঠব্যবসায়ীর খোঁজে তিন দিন ধরে পথে পথে ঘুরছে নিখোঁজ ব্যাক্তির স্ত্রীসহ শিশু দুই সন্তান। তদের দাবি পুরনো শত্রুতার জের ধরে কেউ তাদের বাবাকে হত্য্যার উদ্দেশ্যে অপরণ করেছে।
শুক্রবার নিখোঁজ ব্যক্তির স্ত্রী নাসরিন জাহান স্মৃতি এ তথ্য জানান।
তিনি দেশ রূপান্তরকে বলেন, তার স্বামী ইসমাইল হোসেন (৬০) বুধবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে তার মিরপুরের ব্যবসাপ্রতিষ্ঠানে যায়। দুপুর আড়াইটার দিকে দুপুরের খাবারের কথা বলে বাসার উদ্দেশ্যে বের হলেও তিনি আর ফিরে আসেননি।
নাসরিন জাহান স্মৃতি জানান, এরপর পর্যন্ত বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় এবং তার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়ায় পরদিন মিরপুর শাহআলী থানায় গিয়ে একটি জিডি করি।
তিনি অভিযোগ করে বলেন, শুক্রবারো আমার দুই সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, কোনো সন্ধান পাচ্ছি না। হাসপাতাল থেকে শুরু করে প্রতিটি জায়গায় খুঁজে দেখলেও কোথাও খোঁজ মিলছে না। এখন আমার ধারণা হচ্ছে পুরনো শত্রুতার জের ধরে আমার স্বামীকে কেউ অপরণ করছে।
শিশু দুই সন্তান আনিশা ইসলাম ইনশা (১৩) এবং ইনার (০৪) কাছে বাবার কথা জানতে চাইলে তারা কেঁদে ওঠে।
এদিকে শাহআলী থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি ফোনে দেশ রূপান্তরকে বলেন, ইসমাইল হোসেন বাতেন পরিবারের পক্ষ থেকে সাধারণ জিডি করা হয়েছে । জিডি করার পর থেকে আমারা যা যা করার দরকার ইসমাইল হোসেন বাতেনকে উদ্ধারের সব চেষ্টা চালাচ্ছি।